রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত রাব্বি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের নবিয়ালের ছেলে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেল যোগে বেরুলী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
