ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির পাশের পুকুর থেকে আদিল হাসান মাহমুদ নামে দেড় বছর বয়সের শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। নিহত আদিল ময়মনসিংহ সদর উপজেলার বোররচর কুষ্টিয়াপাড়ার আল-আমিনের পুত্র। তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে বুধবার (২০ আগস্ট) দুপুরে নিখোঁজ হয় শিশুটি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টায় বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটির পরিবার জানায়, আকিকা দেওয়ার জন্য তার পিতা আল-আমিন স্ত্রী ও সন্তানকে নিয়ে তারাকান্দার কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে শ্বশুর বাড়িতে আসে। বুধবার দুপুরে আকিকা শেষে মাংস বিতরণ নিয়ে বাড়ির সকলে ব্যস্ত হয়ে পড়ে। এরপর থেকে শিশুটিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। রাতে নিখোঁজের জন্য থানায় গিয়ে জিডি করে শিশুটির পিতা।
এদিকে বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে মজা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে বাড়ির লোকজন। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পদাবনতি দিয়ে বদলি কৃষি কর্মকর্তাকে
মঞ্চে আজ এরশাদ হাসানের ‘বারামখানা’