ভারতের এশিয়া কাপের দল নিয়ে তুমুল আলোচনা চলছে। শ্রেয়স আইয়ারের মতো ইনফর্ম তারকার সুযোগ না হলেও ডাক পেয়েছেন রিংকু সিং। তাকে দলে নেওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার এবার ব্যাট হাতে সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন। উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগে ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেললেন ভারতীয় দলের ফিনিশার।
ভালো ফর্মে থাকলেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি। এবার এশিয়া কাপের দল ঘোষণা পর ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার বলেছিলেন, অতিরিক্ত ব্যাটার হিসাবে রিংকুকে দলে নেওয়া হয়েছে। তখনই তার একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। কারণ, রিংকু বলার মতো ফর্মে ছিলেন না। তবে দল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই রিংকু ব্যাট হাতে বুঝিয়ে দিলেন, নির্বাচকেরা তার ওপর আস্থা রেখে ভুল করেননি।
গতকাল বৃহস্পতিবার ইউপি টি-টোয়েন্টি লিগে মেরঠ মাভেরিক্সের হয়ে গোরক্ষপুর লায়ন্সের বিপক্ষে খেলেছেন ৪৮ বলে ১০৮ রানের বিস্ফোরক ইনিংস। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৮টি ছক্কার মার। লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১৬৮ রানের লক্ষ্য রিংকুর দলের প্রথম চার ব্যাটারই দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক রিংকুর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে মিলে যায় সব সমীকরণ। রিংকুর দল জয় পায় ৬ উইকেটে।
ট্রেবল জয়ের নায়ককে আরও উজ্জ্বল দেখতে চান এনরিকে
রশিদ খানকে লজ্জা থেকে বাঁচালেন স্যাম কুক