মুরাদনগরে রাতে এসিল্যান্ডের সাঁড়াশি অভিযান

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতে সাঁড়াশি অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের নির্দেশনায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, রাতের বেলায় পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা এলাকায় কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালান এসিল্যান্ড সাকিব হাছান খাঁন। এসময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার ও  প্রায় ২ হাজার ৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

এর আগে দিনের বেলায় উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধ পার্কিং এবং ফুটপাতে অবৈধ দখল পুনরুদ্ধারের নিমিত্তে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলার সার্বিক সহযোগিতা করে মুরাদনগর থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলো জানান এসিল্যান্ড সাকিব হাছান খাঁন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত