দিনাজপুর সদর উপজেলায় প্রাইভেট কার-ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে অর্ণব চন্দ্র নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ৩টি গাড়ির ৫ জন আহত হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার সদরপুর তুলা ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অর্ণ চন্দ্র সদর উপজেলার নশিপুর কর্ণাই গ্রামের মানিক চন্দ্রের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন মোটরসাইকেল চালক বীরগঞ্জ উপজেলার সনকা মাঝপাড়া প্রমদ চন্দ্র রায়ের ছেলে অনিল চন্দ্র রায় (৩৫), আরোহী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাসানুল হক (৩২), ইজিবাইক চালক কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের শাহ আলমের ছেলে ফিরোজ আলী (২৫), ইজিবাইকের যাত্রী নিহত অর্ণবের মা ধন মনি (৪৫), খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের আফসার আলীর ছেলে মিজানুর রহমান (৫০), শিমুলতলী গ্রামের মৃত খতিব উদ্দীনের ছেলে মাইজার রহমান (৫০), তার স্ত্রী আনজুয়ারা বেগম (৪৫) ও নাতনি ফারিয়া (৪)।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লায় বাসচাপায় হেলপার নিহত