দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর শেষ ওয়ানডেতে জ্বলে উঠেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিংয়ে নেমে তারা ২ উইকেটে ৪৩১ রানের পাহাড় গড়েছে। সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড, অধিনায়ক মিচেল মার্শ এবং ক্যামেরন গ্রিন। এছাড়া অ্যালেক্স ক্যারি হাঁকিয়েছেন ফিফটি। যা দক্ষিণ আফ্রিকারই ১০ বছর আগের একটি রেকর্ড স্পর্শ করেছে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার শীর্ষ তিন ব্যাটসম্যানের সবাই সেঞ্চুরি হাঁকালেন। দক্ষিণ আফ্রিকাই প্রথম দল হিসেবে ২০১৫ সালে এই রেকর্ড করেছিল। সেবার হাশিম আমলা অপরাজিত ১৫৩* এবং রিলি রুশো খেলেছিলেন ১২৮ রানের ইনিংস। পরে এবি ডি ভিলিয়ার্স ৪৪ বলে ১৪৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড তৈরি করেছিলেন।
আজ রবিবার ম্যাকয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫০ রানের ওপেনিং জুটি উপহার দেন ট্রাভিস হেড আর মার্শ। দুজনের মধ্যে হেড ১০৩ বলে ১৭ চার ৫ ছক্কায় ১৪২ এং মার্শ ১০৬ বলে ৬ চার ৫ ছক্কায় করেন ১০০ রান। ক্যামেরন গ্রিনও বাদ যাননি। তিনে নেমে খেলেন ৫৫ বলে ৬ চার ৮ ছক্কায় ১১৮ রানের অপরাজিত ইনিংস। চারে নামা অ্যালেক্স ক্যারি অপরাজিত থাকেন ৩৭ বলে ৫০ রানে।
৩১তম ওয়ানডেতে খেলতে নেমে ২৬ বছর বয়সী ক্যামেরন গ্রিন মাত্র ৪৭ বলে তার প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন, যা অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৩১ হলো অস্ট্রেলিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে স্কোর। এর আগে ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই তারা ৪ উইকেটে ৪৩৪ রান করেছিল।
বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন চেতেশ্বর পূজারা
আফগানিস্তানের এশিয়া কাপ দলে অভিজ্ঞতার সঙ্গে চমক