টাঙ্গাইলে আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি, ৪ পুলিশ আহত

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৪:২৪ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ডেভিলহন্টের অভিযানে নাশকতার মামলায় আলম শেখ (৩৫) নামে এক আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আলম শেখ উপজেলার গাবসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মেঘারপটল গ্রামের ফজলুল শেখের ছেলে।

জানা গেছে, রবিবার (২৩ আগস্ট) রাতে আলম শেখকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে ভূঞাপুর থানার ৪ পুলিশ সদস্য আহত হয়।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলার আসামি আলম শেখকে গ্রেপ্তার করতে শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান চালায়।

এ সময় তিনি পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে ৪ পুলিশ সদস্য আহত হয় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। রবিবার সকালে গ্রেপ্তার আলম শেখকে টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত