যেকোনো নির্বাচনেই কোনো পদে একজন প্রতিদ্বন্দ্বী থাকলে, তিনি বিনা ভোটেই নির্বাচিত হয়ে যান। এ প্রক্রিয়ায় আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের হল সংসদের সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের সদস্য রেহেনা আক্তার। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী রেহেনা লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী। হলটির বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। একই পদে শামসুন নাহার হল সংসদে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার লিমা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ার বিষয়ে রেহেনা আক্তার গণমাধ্যমকে জানান, ‘খেলোয়াড় হিসেবে আমার পরিচিতি থাকায় বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে হলের অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি।’ বর্তমানে অনূর্ধ্ব-২০ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হলেও, রেহেনা পরিচিতি পান অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলে খেলে। বয়সভিত্তিক জাতীয় দলটির হয়ে ঘরের মাঠে ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপও জেতেন রেহেনা।
রেহেনাকে নিজেদের ‘শুভাকাঙ্ক্ষী’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ‘রেহেনার সঙ্গে আমাদের প্যানেলের কারও বোঝাপড়া হয়ে থাকতে পারে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থীদের ভর্তি করার সিদ্ধান্তের পর পুরুষ ও নারী মিলিয়ে বিভিন্ন খেলার জাতীয় দলের অনেকেই এখন বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষার্থী।
তিন সেঞ্চুরির পর কনোলির ৫ উইকেট, অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার প্রোটিয়াদের
১৫ বছরের কিশোরদের কাছে ৪৯ রানে অল-আউট নারী দল!