দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার চালুর ঘোষণা দিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি বলেন, দেশের অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা, এলএমজি ৫ লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ, এসএমজি এক লাখ পঞ্চাশ হাজার, পিস্তল ও শর্ট গান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তবে এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় গোপন রাখা হবে।
নিয়োগ সংক্রান্ত প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমানে বিপুল সংখ্যক নতুন নিয়োগ দেওয়া হচ্ছে। এ বিষয়ে অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষায়, সচিবালয়ের কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন দুর্নীতি, নিয়োগ বাণিজ্য বা ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে সাংবাদিকদের তথ্য তুলে ধরার আহ্বান জানাই।
গাজীপুরের পুলিশ কমিশনারকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে।
পটুয়াখালীর সেই পিপির নিয়োগ বাতিল