ফেনীতে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম

ফেনীর পরশুরামে পরিত্যক্ত একটি বাড়ি থেকে এমরান হোসেন (২৮) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। 

এমরান পৌর এলাকার বাউর পাথর গ্রামের আবুল কাশেমের ছেলে। 

সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে প্রতিবেশী লিজা আক্তার নামের ৬ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় জেল খেটে ২০২১ সালে জামিনে ছাড়া পান এমরান। তারপর থেকে হতাশায় ভুগছিলেন তিনি। স্থানীয়র ধারণা- এমরান হোসেন মানসিক হতাশাগ্রস্ত হয়ে ঘরের সিলিং এর সঙ্গে গলায় ফাঁস দিয়ে ৪-৫ দিন আগে আত্মহত্যা করেছে।  

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পরিত্যক্ত ঘরে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত