নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। সোমবার (২৫ আগস্ট) উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে একই এলাকার আব্দুল সোবহানের সঙ্গে বিরোধ চলে আসছিল। বর্তমানে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে সোমবার সেই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যায় সোবহান ও তার ছেলেরা। এসময় ওমর ফারুক বাধা দিতে আসলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাসি্ুবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওমর ফারুক ও তার মা মাহমুদা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে ভর্তি রয়েছে। এ ঘটনায় দুপুরে ওমর ফারুকের ভগ্নীপতি আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ৫ জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এদিকে ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযুক্ত সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও হাসি্ুবুলকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
গ্রাহকের জন্য বিকাশ অ্যাপে কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা