২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত এ ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। পরে গেল মে মাসে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেন রোহিত। 'হিটম্যান' খ্যাত ক্রিকেটারের এমন সিদ্ধান্তের পিছনে আসল কারণ খুঁজে বেড়াচ্ছিলেন অনেকে।
তিন মাস পর রোহিত শর্মা নিজেই টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ বিদায় নেয়ার আসল কারণ খোলসা করলেন।
রোহিত শর্মা বলেন, 'এই ফরম্যাটের (টেস্ট) জন্য প্রচুর প্রস্তুতি দরকার। এটি মানসিকভাবে খুব চ্যালেঞ্জিং। পাঁচ দিন ধরে খেলতে হয়, যা আপনার পুরো শরীর ও মনকে নিংড়ে নেয়।’ তিনি আরও বলেন,‘তবে প্রত্যেক ক্রিকেটারই প্রথম শ্রেণির ম্যাচ খেলেই আসে। আমরা যখন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা শুরু করেছিলাম, মুম্বই বা অন্য ক্রিকেটেও দু-দিনের ম্যাচ খেলেছি। যা ভবিষ্যতের জন্য তৈরি হতে সাহায্য করেছে।'
রোহিত এখনও ওয়ানডে থেকে অবসর নেননি। রোহিত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
পিঠের চোটে অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে ও'রুরকে
ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়ালেন সাকিব