প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার্থীরা https://dcuadmission.org সাইট থেকে ফলাফল দেখতে পাবেন। মেধাতালিকায় স্থান পাওয়াদের আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
গত ২২ ও ২৩ আগস্ট তিন শিফটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৭২ হাজার শিক্ষার্থী।
শার্শা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৭ নারী-পুরুষ আটক