শার্শা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় ৭ নারী-পুরুষ আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৪:৪৬ পিএম

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কায়বা সীমান্তের পূর্ব রুদ্রপুর সীমান্তবর্তী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন হৃদয় গাইন (২৩), সুজিতমন্ডল (৩২), কুমারজিন্দ্র গাইন (৪০),পাঞ্চুমন্ডল (৩০), পুতুল (১৮), তৃষ্ণা অনুকারী (১৬), ছবিরন বেগম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ভারতীয় রুপী ও ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা নড়াইল, বরিশাল জেলার বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু নারী শিশু ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

এ সময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় পূর্ব রুদ্রপুর সীমান্ত বর্তী গ্রাম থেকে সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত