মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় কয়েকদিনের মধ্যেই যৌথবাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেখানে আমরা ক্যাম্পটা কিন্তু খুব রিসেন্টলি করে দিয়েছি। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হইছে। আপনারা কয়েকদিনের ভেতরেই হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।
গত বছরের আগস্টে আশপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার আলম আজাদ।
শোকজের জবাবে যা বললেন ফজলুর রহমান
চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু