ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই আলোচনায়। প্রেম, গোপন বিয়ে, সন্তানের জন্ম থেকে শুরু করে বিচ্ছেদ—তাদের ব্যক্তিজীবন সবসময়ই ছিল ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
২০০৮ সালে শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। বহু বছর তা গোপন রাখা হলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে।
এরপর দাম্পত্য জীবনে ভাঙন দেখা দেয় এবং তারা আলাদা হয়ে যান। যদিও পরবর্তী সময়ে ছেলের কারণে একসঙ্গে সময় কাটানো, ভ্রমণে যাওয়া ইত্যাদি নানা কারণে নতুন করে তাদের সম্পর্ক ঘিরে গুঞ্জন ছড়িয়েছে বারবার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের জবাব দিতে গিয়ে অপু বিশ্বাস স্পষ্ট ভাষায় বলেন, “আমি বিবাহিত—এটা প্রমাণ করতে ফেসবুকে কিছু দেওয়ার প্রয়োজন নেই। সংসার গড়তে সোশ্যাল মিডিয়ার পোস্ট দরকার হয় না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমাকে বোঝানোর সময় নেই।”
শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে গিয়ে জানান, “যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চাই।”
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রিয় অভিনেতা শাহরুখ খানের উদাহরণ টেনে অপু বলেন, “শাহরুখ দর্শকদের যতটুকু প্রয়োজন, ততটুকুই শেয়ার করেছেন। আমিও মনে করি, সংসারের সব কিছু প্রকাশ্যে আনার প্রয়োজন নেই।”
এদিকে শাকিব খানকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেখা গেছে অভিনেত্রী শবনম বুবলী ও ছেলে শেহজাদের সঙ্গে। এর আগে সেখানে শাকিবের সঙ্গে সময় কাটিয়েছিলেন অপু ও জয়। ফলে আবারও নতুন-পুরোনো সম্পর্কের প্রসঙ্গ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ভক্তদের মাঝে।
আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ, নোটিশ জারি করল যুক্তরাষ্ট্র
জুলাই আন্দোলন ছিল বিশ্বকে নাড়া দেওয়া গণঅভ্যুত্থান : রিজভী