দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ দেখা মিলল বাম্পারহিট দক্ষিণী সিনেমা ‘বাহুবলী’র নতুন ‘বাহুবলী : দ্য এপিক’-এর প্রথম ঝলক। আর প্রথম ঝলকে দর্শকমহলে ঝড় তুললেন ছবির প্রধান অভিনেতা প্রভাস।
প্রকাশিত টিজারে ‘বাহুবলী ১’ ও ‘বাহুবলী ২’-এর কিছু ঝলকও দেখা যাচ্ছে। দর্শকের স্মৃতি ফিরিয়ে দিয়ে বিশেষ করে যে দৃশ্যগুলো ইতিমধ্যেই বেশ জনপ্রিয়, সেগুলোও ব্যবহৃত হয়েছে। টিজ়ার প্রকাশ্যে আসতেই প্রভাস ভক্তদের উত্তেজনা তুঙ্গে। এমন সাজে আবারও অভিনেতাকে দেখার জন্যে দীর্ঘ বছর অপেক্ষায় ছিলেন তারা। সবারিই অনুমান এই সিনেমা আবারও বক্স অফিসে রেকর্ড গড়বে। ভক্তরা চাচ্ছেন, যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া হোক ‘বাহুবলী- দ্য এপিক’।
প্রসঙ্গত, এর আগে ‘বাহুবলী ১’ বক্স অফিসে ৬৫০ কোটি টাকা আয় করেছিল। সিরিজ়ের দ্বিতীয় পার্টও একই ভাবে জায়গা করে নিয়েছিল দর্শকের হৃদয়ে। সূত্রের খবর, নজরকাড়া আয় করেছিল দ্বিতীয় সিরিজ়ও। তবে এবার অনুরাগীরা বলছেন, ১০০০ কোটি আয় কেউ আটকাতে পারবে না। ‘বাহুবলী : দ্য এপিক’-এর টিজর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়েছে।
এসএএস রাজামৌলী পরিচালিত ‘বাহুবলী- দ্য এপিক’-এ প্রথম ও দ্বিতীয় সিজ়নের সঙ্গে এক অদ্ভুত যোগসূত্র তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
আমতলীতে ছাত্রদলে যোগ দিলেন এনসিপির ৪ প্রতিনিধি
বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন
ভূঞাপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার