ভূঞাপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম (৪৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ি গ্রামে পরিত্যক্ত একটি বাড়ির গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর মেয়ে ও ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে হালিমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাড়ির পাশে একটি গাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত