নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাত যুবককের মাথা বিহীন মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ি। বুধবার (২৭ আগস্ট) বিকেলে নাসিক ২৭ নং ওয়ার্ডের কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরে কুড়িপাড়া স্কুল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে মাথা বিহীন মরদেহ ভেসে উঠেছে এ খবর পেয়ে আশপাশের লোকজনের মধ্যেছড়িয়ে পড়লে নদীর তীরে ভিড় জামায় শতশত নারী-পুরুষ। বিকালে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুপুরে মরদেহ ভেসে উঠার খবর পেয়ে নৌ পুলিশকে জানানো হয়। পরে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে- কৃষি উপদেষ্টা
নতুন ডিবিপ্রধান ডিআইজি শফিকুল ইসলাম