দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ দিনের ম্যাচ খেলতে গিয়ে বিপর্যস্ত হয়েছে মাহিদুল অংকনের নেতৃত্বে খেলা বাংলাদেশ 'এ' দল। ৩৫ ওভারেই গুটিয়ে গেছে তারা ১১৪ রানে। জবাব দিতে নেমে ৫ উইকেটে ২০৪ রান তুলে নিয়েছে স্বাগতিকরা।
টপ এন্ড সিরিজে নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলা বাংলাদেশ 'এ' ভালো করতে পারেনি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া যাওয়া দলটি ৬ খেলায় মাত্র দুটি জিতে হয়েছিল নবম। সেই দলের বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করে মাহিদুল অংকনকে অধিনায়ক করে চার দিনের ম্যাচ খেলতে নামানো হয় বাংলাদেশ 'এ' দলকে।
ডারউইনে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়েন জয়-ইফতি-দিপু-অমিত-অংকন-রাব্বিরা। ৬৬ রানেই হারিয়ে ফেলে ৯ উইকেট। এরমধ্যে দুই অংকের ঘর ছুতে পেরেছেন শাহাদত দিপু (২৫) ও মাহমুদুল হাসান জয় (১৩)। স্পিনার রাকিবুল হাসান (২২) ও এগারো নম্বরে খেলতে নামা পেসার এনামুল হক (অপরাজিত ২৭) এর কল্যাণে তিন অংকের স্কোর করতে পেরেছে 'এ' দল।
পরে এনামুল ৬ ওভারে ৩১ রান দিয়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার অধিনায়ক নাথান ম্যাকসুইনি (৮) এর উইকেট নিয়েছেন। এছাড়া হাসান মাহমুদ ১১ ওভারে ৪৪ রান দিয়ে ১, মুশফিক হাসান ৭ ওভারে ৩০ রান দিয়ে ১, এবং দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান ২১ ওভারে ৮৪ রান দিয়ে ২ উইকেট নেন।
দক্ষিণ অস্ট্রেলিয়ার জেসন সংঘা ৮৩ রান নিয়ে অপরাজিত আছেন। এছাড়া জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ৫২ রান করেছেন।
শেষে এসে জয়ের মুখ দেখলো ‘সবুজ’