আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন লিওনেল মেসি। এই সময়টা রাঙিয়ে রাখতে এবং শেষটা স্বজনদের নিয়ে উপভোগ করতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনা কিংবদন্তি। আগামী ৫ সেপ্টেম্বর ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন মেসি।
আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে দেশের মাটিতে এটাই মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটি সামনে রেখে ফুটবলের এই মহানায়ক বলেছেন, ‘এটা আমার জন্য খুব বিশেষ এক ম্যাচ হতে যাচ্ছে। আমি জানি না, এরপর (আর্জেন্টিনায়) কোনো প্রীতি ম্যাচ হবে কি-না। তাই আমার পরিবার- স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা ও স্ত্রীর পুরো পরিবার উপস্থিত থাকবে।’
আরও আগেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সব ঠিক থাকলে বিশ্বকাপে মেসিকে দেখা যাবে আরও একবার। ভেনেজুয়েলার পর ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে তারা কিছু প্রীতি ম্যাচ খেলবে। মেসি। তবে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্বে এই মহাতারকাকে খেলতে দেখার বাস্তবিক সম্ভাবনা নেই বললেই চলে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে আর রাত জাগতে হবে না
প্রাণ বেরিয়ে যেত! ব্রঙ্কো টেস্টকে ‘সবচেয়ে খারাপ’ বললেন ডি ভিলিয়ার্স