পোল্যান্ডে এফ-১৬ বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম

পোল্যান্ডের পশ্চিমাঞ্চলে সামরিক মহড়ার সময় একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট। দেশটির সশস্ত্র বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আকাশে উড্ডয়নের সময় হঠাৎ করেই বিমানটি দ্রুত নিচে নেমে যায় এবং মাটিতে আছড়ে পড়ে মুহূর্তেই আগুন ধরে যায়। তবে এতে আশপাশের কেউ আহত হয়নি। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পোল্যান্ড ২০০৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফ-সিক্সটিন যুদ্ধবিমান সংগ্রহ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত