কসাইকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম

যশোরের বেনাপোলে এক কসাইকে গলা কেটে হত্যা করা অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ছোট আঁচড়া গ্রামে নিজ বাড়ির ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান (৪০) ওই এলাকার হানিফ সরদারের ছেলে।

মিজানুরের স্ত্রী বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গরু জবাইয়ের জন্য দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হন মিজানুর। কিন্তু সময় মত দোকানে না পৌঁছালে তার সহকর্মীরা তাকে খুঁজতে বাড়িতে আসে। এসময় তার স্ত্রী গেট খুলে উঠানে এসে দেখে তার স্বামীকে কে বা কারা গলা কেটে ফেলে রেখেছে। পরে থানায় খবর পাঠালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত