ডাকাতির অভিযোগে গ্রেফতার হয়েছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগা। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি দ্বীপ জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
জার্সিতে চলছে ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড। এই লিগের শীর্ষ দলগুলো বিশ্বকাপ বাছাইপর্বে উত্তীর্ণ হবে। দলের সঙ্গে সেখানেই ছিলেন ডরিগা। ক্রিকেট পাপুয়া নিউ গিনি এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, এই ঘটনাটি একটি ব্যক্তিগত বিষয় এবং বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগ টুর্নামেন্টে এর প্রভাব পড়বে না।
বুধবার সকালে এই উইকেটকিপার-ব্যাটারকে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে কোর্টে তাকে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ২৯ বছর বয়সী ডরিগা পিএনজির হয়ে এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।
বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে দলের ক্রিকেটার গ্রেপ্তার হওয়া পাপুয়া নিউগিনির জন্য লজ্জা হয়েই এসেছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘটনাটি একটি ব্যক্তিগত বিষয় এবং এটি দলের চলমান টুর্নামেন্টে অংশগ্রহণের ওপর কোনো প্রভাব ফেলবে না। বারামান্ডিস দল তাদের দায়িত্ব পালনে অবিচল এবং তারা টুর্নামেন্ট শেষ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশ্বযুদ্ধ থেকে ফিরে অ্যাশেজের মাঠ মাতানো ব্র্যাডম্যানের সেই টুপি জাদুঘরে
আফগানিস্তান ‘দ্বিতীয় সেরা দল’ শুনে লজ্জা পেলেন পাকিস্তান অধিনায়ক
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারি থামাতে রশিদের বার্তা