জেসন সাংঘার ১৪৩ রানের ইনিংসের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে ৩৮০ রান সংগ্রহ করে সাউথ অস্ট্রেলিয়া। ডারউইনের ডিএক্সসি ১ ভেন্যুতে নিজেদের প্রথম ইনিংসে ১১৪ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ছিল নড়বড়ে। দ্বিতীয় দিন শেষে ১০৬ রান তুলেতেই হারিয়েছে তিন ব্যাটসম্যান।
২১০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সাউথ অস্ট্রেলিয়া। ফিফটি করে অপরাজিত থাকা জেসন সাংঘা তুলে নেন সেঞ্চুরি। তিন অঙ্কের কাছাকাছি পৌঁছেও ৮৬ রানে থামেন হ্যারি নিয়েলসন। এছাড়া হেনরি থর্নটনের ৪৬ রানের সুবাদে ৩৮০ রান তোলে স্বাগতিকরা। তিনটি করে উইকেট শিকার করেন পেসার এনামুল হক ও স্পিনার হাসান মুরাদ। হাসান মাহমুদ নেন দুই উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয় ও অমিত হাসান। জয় ৪ রান করলেও অমিত রানের খাতাই খুলতে পারেননি। ৬ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ ‘এ’। এর পর ৬৯ রানের জুটি গড়েন ইফতেখার হোসেন ইফতি ও শাহাদাত হোসেন দীপু। ৩৫ রানে ফেরেন ইফতি। দিনশেষে দীপু ৪২ ও ইয়াসির আলী রাব্বী ১৮ রানে অপরাজিত আছেন।
দিনশেষে ১৬০ রানের পিছিয়ে আছে 'এ' দল।
ভুটানের সঙ্গে ড্রয়ে সাফ জয়ের স্বপ্ন চূর্ণ অর্পিতাদের
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেফতার