জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অর্থ আত্মসাতের মামলায় ছাত্র শিবির নেতা মো. মমিনুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরের দিকে গ্রেপ্তার মমিনুর রহমানকে আদালতে পাঠানো হয়। এরআগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে।
জানা যায়, উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা এলাকার মোখলেছের কাছ থেকে ২০২৪ সালে ব্যবসায়ী কাজে ৩০ লাখ টাকা নেন ছাত্র শিবিরের সাবেক নেতা মমিনুর রহমান। সে সময় চার মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু সময় অতিক্রম হলেও সে টাকা ফেরত দেয়নি। পরে তাকে একটি বেসরকারি ব্যাংকের ৩০ লাখ টাকার একটি চেক দেন। পরে সেই টাকা উত্তোলনের জন্য গত ২ ফেব্রুয়ারি চেক জমা করেন মোখলেছ। পরে ব্যাংক মোখলেছকে জানিয়ে দেন মমিনুরের একাউন্টে টাকা নেই। এরপর গত ৯ ফেব্রুয়ারি ৩০ দিনের সময় দিয়ে মমিনুর রহমানকে আইনি নোটিশ দেন। তারপর গত ১৯ মার্চ মমিনুরের বিরুদ্ধে চেক অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেন তিনি। এ মামলায় তাকে গ্রেপ্তার করেন পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, চেক ডিজঅনার মামলায় মমিনুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গতকাল বিকালে তাকে গ্রেপ্তার করে হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নওগাঁয় গণঅধিকার পরিষদ থেকে শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
হাতিরঝিলে দৌড় প্রতিযোগিতা, অংশ নিলেন ২ হাজার দৌড়বিদ