রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের লাঠিচার্জে নুরুল হক নুর ও তার দলের বহু নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। আহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অধ্যাপক পরওয়ার আরও বলেন, জাতি যখন পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে, তখন এমন সহিংসতা অতীতের ফ্যাসিবাদী শাসনের চিত্র মনে করিয়ে দেয়। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সাড়া দিচ্ছেন নুরুল হক নুর
সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি