নুরের ওপর হামলায় সারজিস-মাসউদের নিন্দা

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ও হান্নান মাসউদ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে তারা এ নিন্দা জানান। পাঠকদের জন্য পোস্ট দুইটি তুলে ধরা হলো। 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পোস্টে লিখেছেন, প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে উত্তরপাড়া-দক্ষিণপাড়া মিলে-মিশে একাকার। নুর ভাইদের ওপর বর্বরতম হামলার মূল কারণও এটা। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে স্ট্রং মেসেজ দেওয়া হলো সব দলকে! এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি।

তিনি আরও লিখেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ পোস্টে লিখেছেন, নুরুল হক নুর ভাই আমাদের সহযোদ্ধা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সহযোগী। নুরুল হক নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এ হামলার জবাব দিতেই হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবেই দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত