অঙ্কুশকে ইডির তলব

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম

এবার অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন ইডির (কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা)।  হাজিরা দিতে হবে আগামী মাসে। অঙ্কুশ একা নন, এর আগে বেআইনি বেটিং অ্য়াপ সংক্রান্ত মামলাতে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। 

সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণী তারকা রানা দগ্গুবতি, বিজয় দেবেরাকোন্ডা থেকে কপিল শর্মা-সহ একাধিক সমাজমাধ্যম প্রভাবীর। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে আগামী ১৬ই সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অঙ্কুশকে। অর্থাৎ পুজোর আগেই অঙ্কুশকে পড়তে হবে তদন্তকারীদের কড়া প্রশ্নবাণের মুখে। 

অভিযোগ। তদন্তকারী অফিসারদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ। ইডির সমন নিয়ে অঙ্কুশ এখনও সংবাদমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি অঙ্কুশ। 

আপতত নিজের আসন্ন ‘রক্তবীজ ২’ সিনেমা নিয়ে ব্যস্ত এই টলিডড অভিনেতা। আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে শিবপ্রসাদ-নন্দিতার এই ছবি। যেখানে অদম অচেনা অবতারে ধরা দেবেন অঙ্কুশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত