এশিয়া কাপে তাইনিজ তাইপকে ৮-৩ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পিএম

এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে তাইনিজ তাইপেকে ৮-৩ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ভারতের বিহারের রাজগিরে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ১-২ গোলে -১ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে জয় এনে দিয়েছেন রাকিবুল হাসান, আশরাফুল, আব্দুল্লাহরা। 

প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে যাওয়া বাংলাদেশ আজ চতুর্থ মিনিটেই পিছিয়ে এগিয়ে যায় মোহাম্মদ আব্দুল্লাহর ফিল্ড গোলে। তবে প্রথম কোয়ার্টার সমতা ফেরায় তাইপে এবং দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে আব্দুল্লাহর গোলে সমতা ফেরায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টার দুর্দান্ত খেলে চার গোল করে বাংলাদেশ। সোহানুর রহমান সবুজ তৃতীয়, রাকিবুল হাসান দুটি এবং পেনাল্টি কর্নার থেকে আশরাফুল করেন গোল। 

শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক রেজাউল বাবু এবং আশরাফুল আরো দুটি গোল করার পর ব্যবধান কমায় তাইপে। 

‎আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ১৬ দলের ওই আসরে। শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল আগামী ফেব্রুয়ারিতে খেলবে হকির বিশ্বকাপ বাছাই। চায়নিজ তাইপেকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

জোড়া গোল করেছেন রাকিবুল

এর আগে চাইনিজ তাইপেকে ২০১৩র এশিয়া কাপে ১১-৩ এবং ২০১৬ এএইচএফ কাপে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

‎নিজেদের গ্রুপের দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯তম) পরে আছে শুধু চায়নিজ তাইপে (৩৮তম)।

১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত