পাগলা মসজিদের দানবাক্সে টাকার সঙ্গে পাওয়া গেল এক চিঠি। চিঠিতে লেখা রয়েছে, ‘নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার।’ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৪টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে গণনা করা হয়। টাকার সঙ্গে নামে-বেনামে রয়েছে অসংখ্য চিঠি।
সেগুলোর মধ্যে একটি চিঠিতে লিখা রয়েছে, ‘হে পাগলা বাবা তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার, তুমি দোয়া কারো যেন নির্বাচন না হয়, দোয়া রহিল, ইতি সাধারণ জনগণ।’
জানা গেছে, এবার ৪ মাস ১৮দিন পরে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মাচারীসহ চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও দুইটি দানবাক্স।
এর আগে ৪ মাস ১২ দিন পর চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া যায়। এছাড়াও পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
নিরাপত্তা মান যাচাইয়ে বোয়িংকে প্রকৌশলী পাঠাতে চিঠি
চন্দনাইশে সেনা অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার