কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে ৩৫ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারের পাশাপাশি পাওয়া গেছে ‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই’ লেখা একটি চিঠি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলার পর এই চিঠিকে সামনে আসে।
জানা যায়, তিন মাস ২৭ দিন পর দান সিন্দুক খোলা হলে পাওয়া চিঠিগুলোর একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। নাম-পরিচয়হীন এক ব্যক্তি বেনামে ওই চিঠিটি লিখেছেন। চিঠিটিতে লেখা রয়েছে ‘হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই'।
গতবারের তুলনায় এবার কম সময়ে—তিন মাস ২৭ দিন পর সিন্দুক খোলা হয়েছে। ধারণা করা হচ্ছে, দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সকাল ৭টার দিকে সিন্দুক খোলার পর এখন চলছে গণনার কাজ।
টাকা গণনার কাজে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছী।
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার
এনসিপি নয়, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তাসনিম জারা