জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি সংযোজন করে গেজেট প্রকাশের পর ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকালে উপাচার্যের দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন।
এর আগে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা নির্বাচন দাবিতে আমরণ অনশন শুরু করেন। উপাচার্যের প্রাথমিক ঘোষণায় অসন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করলে, আলোচনার মাধ্যমে রোডম্যাপে কিছু পরিবর্তন আনা হয়।
চূড়ান্ত রোডম্যাপে নির্ধারিত হয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদের সংবিধি রচনা সম্পন্ন হবে। এরপর সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ২ কর্মদিবসে নির্বাচন কমিশন গঠন এবং ৩ কর্মদিবসে আচরণবিধি চূড়ান্ত করা হবে। তারপর ১৪ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করে ৫ কর্মদিবসে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী কার্যক্রম ১৪ কর্মদিবস এবং প্রচার কাজের জন্য বরাদ্দ থাকবে ৭ কর্মদিবস। সবমিলিয়ে গেজেট প্রকাশের ৪৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে, যার সম্ভাব্য তারিখ ৩০ নভেম্বর।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত দাবি মেনে নিয়ে রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। সরকারিভাবে গেজেট প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টার কাছে জাপার কার্যক্রম স্থগিতের দাবি এনসিপির
যানজট কমাতে রাজধানীর ৭ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু