নীলফামারীর কিশোরীগঞ্জে অবৈধভাবে চারালকাটা নদীর বালু বিক্রি করায় আব্দুল মজিদ নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।
তিনি জানান, অবৈধভাবে বালু বিক্রির অপরাধে বালুর গাড়িসহ আব্দুল মজিদকে আটক করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য এলাকাবাসীদের আহ্বান করেন তিনি।
