চীনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর চীন শাখার আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) চীনের শেনজেন শহরের একটি পার্কে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। 

শতাধিক প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভায় চীন প্রবাসী বিএনপি নেতা আসিফ হক রুপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চীন শাখা বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন চীন প্রবাসী বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, রাবি জিয়াউর রহমান হলের সাবেক সাধারণ সম্পাদক ও চীন শাখা বিএনপি নেতা এসএম আল-আমিন, সালাউদ্দিন রিক্তা, রোমান, মনোয়ার  বায়েজীদ, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল হোসেন প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত