সুদানে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন গ্রাম, প্রাণহানি সহস্রাধিক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

পশ্চিম সুদানের মাররা পর্বতমালা এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষ মারা গেছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (০১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ)। এই দুর্ঘটনায় পুরো একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং মাত্র একজন জীবিত আছেন বলে জানানো হয়েছে।  

সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানিয়েছেন, টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর রবিবার (৩১ আগস্ট) এ ভূমিধস ঘটে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন এবং তাদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি সহযোগিতা প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত