ভোক্তাদের জন্য এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
চলতি মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৭৩ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৭০ টাকা করা হয়েছে। নতুন মূল্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঘোষণা করা হয় এবং একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এছাড়া ভোক্তাপর্যায়ের অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমে ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা করা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছিল।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকা হেনস্তার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ