খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ শাখা ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।
বিক্ষোভ মিছিলে ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেওয়া হয়। এ সময় শাখা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি আবু উবাইদা মাহিন উপস্থিত ছিলেন।
আবু উবাইদা মাহিন বলেন, “রাজনৈতিক ভাষার মধ্যে এই স্লোগান ব্যবহার করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের স্লোগান ব্যবহার করে। তবে এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, কোনো ব্যক্তি বা নেতার বিরুদ্ধে নয়।”
কলেজ অধ্যক্ষ ফারুখে আজম মু. আব্দুস ছালাম বলেন, “কলেজের ভেতরে কিছু ছাত্র-ছাত্রী বিক্ষোভ করেছে। তবে ঠিক কী স্লোগান দেওয়া হয়েছে, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।”
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খুলনার মহসিন কলেজ শাখা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় তারা ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’সহ নানা স্লোগান দিতে থাকেন। এ ছাড়াও ক্যাম্পাসের ভেতরে প্রদক্ষিণ করেন।
এই ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থী সংগঠন থেকে সমালোচনা এসেছে। ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “ছাত্রদলের এই ধরনের স্লোগান অপ্রাসঙ্গিক এবং আগের নিষিদ্ধ সংগঠনগুলোর আচরণের পুনরাবৃত্তি।”
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, “এই ধরনের নৃশংস রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ছাত্রদল যদি এভাবে চলতে থাকে, তা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।”
চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ
নূরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জামায়াতের