এখনও উত্তাল ভারত। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলনের প্রথম দিক থেকেই শিক্ষার্থীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছিলেন ভারতীয় অভিনেত্রী সোনাক্ষী। প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শত্রুঘ্ন কন্যা। ি
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ভিন্নধর্মী বার্তা দেন তিনি। ভিডিওতে দেখা যায়, সোনাক্ষী প্রথমে কান ধরে উঠবস করেন। এরপর ক্যামেরার সামনে এসে ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করে ‘জেন জি’ প্রজন্মকে স্যালুট জানান।
তিনি বলেন, ‘আমি তো জেন জিকে অনেক হালকা মনে করতাম। ভেবেছিলাম, এদের দিয়ে কিছুই হবে না। আর কখনো এমন বলব না। আমি জেন জি হতে চাই। আপনারা দারুণ কাজ করেছেন।’
ভিডিওর একপর্যায়ে মাথায় থাকা টুপিটি খুলে মাটিতে ছুড়ে ফেলেন সোনাক্ষী। এ সময় তাকে জিম শর্টস, ওভারসাইজ টি-শার্ট ও টুপি পরা অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সোনাক্ষীর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। তবে তার এই প্রতিক্রিয়া নিয়ে সমালোচনাও করেছেন কিছু নেটিজেন। পাশাপাশি অধিকারকর্মী সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষেও একাধিকবার কথা বলেছেন তিনি।
ঘরে ঢুকেই ছেলের গলাকাটা মরদেহ পেলেন মা
বাগেরহাটে আইনজীবী হত্যার ঘটনায় স্ত্রীর মামলা
এবার বাড়ি ফেরা, পরীক্ষার প্রস্তুতির পালা
হরমুজের বাণিজ্যিক যোগাযোগ নিয়ে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি