উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে আন্তঃনগর ৩টি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ছাত্র-জনতারা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে তারা চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে এই কর্মসূচি পালন করেন। এ সময় সর্বস্তরের মানুষ এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

উল্লাপাড়া রেলস্টেশন দেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। এ স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলো যাত্রাবিরতি করলে উল্লাপাড়া ও শাহজাদপুরসহ আশেপাশের বেশ কয়েকটি উপজেলার মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি পাবে। বিশেষ করে দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি খুবই উপযোগী হবে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মানা না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। 

তারা বলেন, উল্লাপাড়া উপজেলা একটি শিক্ষা নগরী হিসেবে সুপরিচিত। বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে এসে লেখাপড়া করছে। তাদের যাতায়াতের সুবিধার্থে উল্লাপাড়া রেলস্টেশনে এই আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি অত্যন্ত প্রয়োজনীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত