দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের পুকুরপাড়ের পাশে পরিত্যক্ত একটি গ্রেনেড কর্ডন করে রেখেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের চরকা এলাকায় বন বিভাগের অদূরে পুকুরপাড়ে গ্রেনেডটি পাওয়া যায়। পুলিশ সঙ্গে সঙ্গে সেটিকে নিরাপত্তা বেষ্টনির মধ্যে রাখে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের (১৯৭১ সালের) গ্রেনেড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে এটি নিষ্ক্রিয় করবেন।
স্থানীয় জামিরুল ইসলাম জানান, বিকেলে কয়েকজন শিশু গ্রেনেডটি নিয়ে খেলা করছিল। তিনি তাদের বাধা দিলে শিশুরা সেটি ঘটনাস্থলেই রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে গ্রেনেডটি কর্ডন করে।
এ বিষয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধা মংলা কর্মকার বলেন, “আমার ধারণা, এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অস্ত্র।”
উল্লাপাড়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ
বিএনপির গণজোয়ার দেখে ষড়যন্ত্র করছে একটি মহল: আবুল হোসেন আজাদ