রিকশাচালক খুনের ঘটনায় আল্টিমেটাম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

চট্টগ্রামের পটিয়ায় রিকশাচালক খুনের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে পটিয়া মোটরস অটোরিকশা চালক সমিতির ব্যানারে বাইপাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে থানার মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কেচিয়াপাড়া এলাকায় যাত্রী সেজে দুর্বৃত্তরা রিকশাচালক সাঊদিয়াকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।

সমাবেশে রিকশাচালকরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

এ সময় তারা স্লোগান দেন— “আমার ভাই মরল কেন, বিচার চাই বিচার চাই”, “পটিয়া থানার ঘুম ভাঙছে না, ভাঙছে না” ইত্যাদি।

পরে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি সমাপ্ত করেন। এতে কয়েক শতাধিক রিকশাচালক অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত