পাকিস্তান এশিয়া কাপ থেকে সরে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপ হকির বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বলে মনে হলেও আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন সিদ্ধান্তে অপেক্ষা বাড়লো বাংলাদেশের। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। আর দ্বিতীয় থেকে ষষ্ঠ দলের বাছাইপর্ব খেলার নিয়ম বাইলজে উল্লেখ ছিল। তবে বদল এসেছে তাতে।
নিরাপত্তা শঙ্কায় ভারতে না আসায় বিশেষ সুবিধা পাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপের বাছাই পর্বে যেতে আসরের ষষ্ঠ দলের সঙ্গে প্লে অফ খেলবে তারা। তাই রবিবার জাপানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচটি না জিতলে বাছাই পর্ব খেলা হবে না বাংলাদেশের। তখন শেষ সুযোগ হিসেবে প্লে অফে পাকিস্তানকে হারাতে হবে রেজাউল করিম বাবুদের।
আজ বিহারের রাজগিরে এশিয়া কাপের স্থান নির্ধারণী খেলায় কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে এই অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ করে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে রোমান সরকার ও আশরাফুল ইসলাম দুটি করে এবং আলী তৈয়ব একটি গোল করেন।
রবিবার বাংলাদেশ জাপানের সঙ্গে এশিয়া কাপের পঞ্চম স্থানের জন্য জন্য লড়বে।
আগামী ফেব্রুয়ারিতে এশিয়া থেকে ৬টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চলের আরো ১০টি দলের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে খেলবে।
বাংলাদেশের দৌড় এশিয়া কাপের লিগ পর্বেই থামবে: আকাশ চোপড়া