মিরাজ-প্রীতির ঘরে এবার এলো কন্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম

ছেলের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে সমর্থকদের খুশির সংবাদটি দেন তিনি।

মিরাজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের প্রণয়ের পর খুলনার মেয়ে রাবেয়া প্রীতিকে বিয়ে করেছিলেন মিরাজ। তার এক বছর পর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান। তারা পুত্র সন্তানের নাম রাখেন মুদ্দাসসির হাসান ওয়াফিক।

;

এদিকে খুশির এ সময়ে পরিবারের সঙ্গে হয়তো খুব বেশি সময় কাটাতে পারবেন না মিরাজ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। মূল দলে না থাকলেও সেখানে স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি। স্ত্রীর পাশে থাকতে  নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মিরাজ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত