বাড়ল গাজীপুরে, কমল বাগেরহাটে

৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম

৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটের কমানো হয়েছে। এতে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩০০ (তিনশত) আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল।

সীমানার তালিকা দেখতে এখানে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত