সমুদ্রে ভাসতে থাকা তিন জেলে উদ্ধার 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

কক্সবাজারের টেকনাফে মাছ শিকারে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিংবোটসহ তিন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, শুক্রবার (৫ সেপ্টেম্বর) সেন্টমার্টিন এলাকা হতে ‘এম ভি সাইমা’ নামক ফিশিং বোটে তিন জেলে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে বোটটি ভেসে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় পৌঁছলে স্থানীয় এক জেলের ফোন কলে কোস্ট গার্ড বিষয়টি জানতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান চালিয়ে ফিশিং বোটসহ তিন জেলেকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত জেলেদেরকে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত