রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। মৃত্যুবরণ করার পরও তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। তবে এই ধরনের কর্মকাণ্ড ইসলাম অনুমোদন করে না। মানবিক ও ধর্মীয় মূল্যবোধের লঙ্ঘন হয়েছে। আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছি।”
এড. এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াতে ইসলামী বরদাশত করে না। দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করি। তাই এ ঘটনার সঙ্গে জামায়াতের নাম জড়ানোর চেষ্টা দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।”
তিনি উল্লেখ করেন, “দেশে আইন ও বিচারব্যবস্থা বিদ্যমান। আইন নিজের হাতে নেওয়া কখনও গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। সমাজ ও রাষ্ট্রে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাই।”
নবাবগঞ্জে জামায়াতের উপজেলা প্রার্থী ঘোষণা
নির্বাচন করতে চাইলে বুলবুলকে পদত্যাগ করতে বললেন তামিম