অস্ট্রেলিয়ার বিপক্ষে 'ভারতকে' নেতৃত্ব দেবেন শ্রেয়াস আয়ার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচে ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। চলতি মাসের শেষ দিকে লখনৌয়ে শুরু হবে সিরিজ।

প্রথম সারির টেস্ট ক্রিকেটার কেএল রাহুল ও মোহাম্মদ সিরাজও আছেন দলে, তবে তারা খেলবেন কেবল দ্বিতীয় ম্যাচে। হাঁটুর চোট কাটিয়ে ফেরত এসেছেন নিটিশ কুমার রেড্ডি।

আইয়ার সর্বশেষ ভারতের হয়ে টেস্ট খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। আগামী অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগে তার জন্য এটি দলে ফেরার বড় সুযোগ। রেড্ডি ইংল্যান্ড সিরিজে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট খেললেও চোটের কারণে পরে ছিটকে যান। সম্প্রতি বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে দীর্ঘ সময় ধরে বল করেছেন তিনি।

সাম্প্রতিক অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে খেলা প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শন ও অভিমন্যু ঈশ্বরনও আছেন এ দলে। শেষ টেস্টে ডাক পাওয়া এন জগদীশানকেও রাখা হয়েছে। চোট কাটিয়ে ফেরা উইকেটকিপার ব্যাটার ধ্রুব জুরেল হবেন দলের সহ-অধিনায়ক।

দিলিপ ট্রফিতে ইস্ট জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা আয়ুষ বাদোনি প্রথমবারের মতো ডাক পেয়েছেন ভারত ‘এ’ দলে। এছাড়া খালেল আহমেদ, যশ ঠাকুর ও গুরনুর ব্রার থাকবেন পেস আক্রমণে। স্পিনে থাকবেন মানব সুতার, হর্ষ দুবে ও তানুশ কোটিয়ান।

কারুন নায়ার (আঙুলের চোট), শার্দুল ঠাকুর ও সরফরাজ খানের মতো পরিচিত নাম নেই এই দলে।

দুইটি ৪ দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ এবং ২৩ সেপ্টেম্বর। এরপর কানপুরে হবে তিনটি একদিনের ম্যাচ।

ভারত ‘এ’ দল – অস্ট্রেলিয়া সিরিজের জন্য

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, এন জগদীশান (উইকেটকিপার), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক, উইকেটকিপার), দেবদত্ত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নিটিশ কুমার রেড্ডি, তানুশ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, খালেল আহমেদ, মানব সুতার, যশ ঠাকুর, কেএল রাহুল, মোহাম্মদ সিরাজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত