সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় প্রতিদিনই এক বা একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই নায়িকা এবার শেয়ার করলেন তার সন্তানদের সঙ্গে খুনসুটির কয়েকটি মুহূর্ত। ক্যাপশনে পরী লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’
সবশেষে এই নায়িকা লিখেছেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’
চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে পরীর।
নেপালে ক্ষমতাসীন কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ, ভোটার পেয়েছে টিকসহ ব্যালট