লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজির হাটবাজারে থেকে এক শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ হয়ে বালুর মাঠে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, এখন রাজনীতিতে নারীরা পিছিয়ে নেই। তারাও রাজপথের যোদ্ধা। স্বৈরাচার আন্দোলনে নারীদের ভূমিকা ছিল যোদ্ধারমত। তারা যুদ্ধে জয়ী হয়েছে। স্বৈরাচার হাছিনার পতন হয়েছে। এছাড়া আগামীর লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজানের হাতকে শক্তিশালী করতে মহিলা দলের বিকল্প কিছু নেই বলে মনে করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন তালুকদার, সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশার, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু ছায়েদ মো.দোলন প্রমুখ।
